নিউভিশন কর্তৃপক্ষের সঙ্গে মারকাযুল আযহার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক

27 Aug 2026

আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহ। মারকাযুল আযহার বাংলাদেশের সম্মানিত হিতাকাঙ্ক্ষী ভাই ও বোনদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, গতকাল ৮ আগস্ট ২০২৬ ইং, রোজ শনিবার, দুপুর ১২টার দিকে নিউভিশন কর্তৃপক্ষের সঙ্গে মারকাযুল আযহার বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে মাদ্রাসা ও মসজিদ কমপ্লেক্সের জমির অবশিষ্ট দলিলপত্র নিয়ে বিস্তারিত পর্যালোচনা ও আলোচনা করা হয়। আলোচনার একপর্যায়ে নিউভিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয় যে, মারকাযুল আযহারের পক্ষ থেকে ৪০ লক্ষ টাকা নগদ পরিশোধ করা হলে, মসজিদের জন্য নির্ধারিত পরবর্তী ২৭ শতক জমির দলিল আগামী দুই মাসের মধ্যে প্রদান করা হবে। এছাড়াও, উক্ত দুই মাসের সময়সীমার পর মাদ্রাসার অবশিষ্ট জমির দলিলপত্রও পর্যায়ক্রমে প্রদান করার বিষয়ে নিউভিশন কর্তৃপক্ষ আশ্বাস প্রদান করেছেন। আলহামদুলিল্লাহ, এই অগ্রগতির মাধ্যমে আমরা আশাবাদী যে, ইনশাআল্লাহ অতি দ্রুত মারকাযুল আযহারের জমি-সংক্রান্ত অবশিষ্ট দলিলপত্র ও প্রয়োজনীয় পেমেন্টের কার্যক্রম সম্পন্ন করা সম্ভব হবে। এই গুরুত্বপূর্ণ কাজটি দ্রুত ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য আমাদের সকল হিতাকাঙ্ক্ষী, শুভাকাঙ্ক্ষী, ভাই ও বোনদের দোয়া, পরামর্শ, সহযোগিতা ও সার্বিক সমর্থন একান্তভাবে কামনা করছি। আল্লাহ তাআলা আমাদের এই দ্বীনি প্রতিষ্ঠানকে কবুল করুন, এর সকল কাজ সহজ করে দিন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতাকে উত্তম বিনিময়ে ভূষিত করুন। আমিন। শুভেচ্ছান্তে ডাক্তার সলিমুল্লাহ খাদেম
MARKAZUL AZHAR BANGLADESH.pdf
PDF · 6.38 MB
লাইভ চ্যাট